Advertisement

ভেজাল কীটনাশকে সয়লাব কক্সবাজারের বিভিন্ন হাট-বাজার

ভেজাল কীটনাশকে সয়লাব হয়ে গেছে কক্সবাজার জেলার বিভিন্ন হাট-বাজার। এতে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা। তবে ভেজাল কীট নাশক বিক্রেতারা
 জেলার বিভিন্ন হাট-বাজার গুলোকে টার্গেট করে মাঠে নেমেছে। এতে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় সকল অশিক্ষিত কৃষকরা প্রতারিত হচ্ছে বেশি।
জানা যায়, জেলার সদর উপজেলা, রামু, উখিয়া-টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা রেজিষ্ট্রেশন বিহীন রেকাথ্রিন ও মেঘাথ্রিন (সাইপারমেথ্রিন) ফুরাকিং ৫জি (কারবুফুরান) নামের কিছু ওষুধ বাজারে ছেড়েছে। বিশেষ করে ওসব ব্যবসায়ীরা জেলার সীমান্ত এলাকা টেকনাফের বিভিন্ন চোরাই পয়েন্ট দিয়ে ভেজাল কিটনাশক অবাধে পাচার করছে বলে বিস্বস্থ সূত্রে জানা গেছে। একই ভাবে পেকুয়ায় ওই সিন্ডিকেটের সদস্যরা ভেজাল কীট নাশক বিক্রি করছে প্রশাসনের নাগালের মধ্যেই। স্থানীয় সচেতন মহল ওসব ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments