Advertisement

বিবেকবান মানুষের বিবেকহীন কান্ড !

মিজবাউল হক চকরিয়া: 
বিভিন্ন শ্রেণী পেশার সচেতন ব্যক্তিরা পবিত্র শহীদ মিনারে গরু জবাই করে অপবিত্র করেছে। জবাই করার পরও পরিস্কার না করায় এখনো শহীদ বেদিতে রক্ত ও মল রয়েছে। ফলে শহীদ মিনারের নিকটে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও মহিলা কলেজের ছাত্রছাত্রীদের যাতায়তে দূর্গন্ধের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে। গতকাল ২৭ আগষ্ট সকালে পবিত্র লাইলাতুল ক্বদর উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা, এনজিও কর্মী, শিক্ষক ও ব্যবসায়ী বন্ধু মিলে শহীদ মিনারের পাদদেশে একটি গরু জবাই করেছে। এসব বিবেকবান মানুষের বিবেকহীন কাজের জন্য অনেকে সমালোচনাও করেছে।

Post a Comment

0 Comments