Advertisement

চকরিয়ায় ঈদ কেনাকাটায় ঘাতক চেয়ারকোচের ধাক্কায় ছাত্র নিহত : জানাজা সম্পন্ন

শাহজালাল শাহেদ: চকরিয়ায় ঘাতক চেয়ারকোচের ধাক্কায় ঈদ আনন্দ থেমে গেল এক মাদরাসা ছাত্রের। বাবার সামনেই এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
 এ ঘটনায় পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, শুক্রবার ২৬ আগষ্ট বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহি শ্যামলী চেয়ারকোচের ধাক্কায় হাঁসেরদীঘি ষ্টেশন এলাকায় বাবার সাথে ঈদের কেনাকাটা করতে গাড়ীর জন্য অপেক্ষাকালে মাদরাসা পড়–য়া মেধাবী ছাত্র আরমান মাহমুদ (১৬) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরমান ডুলাহাজারা ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্র ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি এলাকার আবদুল মোতালেবের পুত্র বলে জানা যায়। এদিকে শনিবার নিহত আরমান মাহমুদের নামাজে জানাজা স্থানীয় মসজিদ ময়দানে খুটাখালী দারুল হুফফাজ হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আবুল কালামের ইমামতিতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের (দক্ষিণ) আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি কামরুল হাসান, উপজেলা জামায়াত (উত্তর) সেক্রেটারী মাওলানা ছাবের আহমদ, পৌর সেক্রেটারী আরিফুল কবির, উপজেলা ছাত্রশিবির সভাপতি জাহেদুল ইসলাম নোমান, মাতামুহুরী সভাপতি মোঃ আবদুল আজিজ, সেক্রেটারী মাহফুজুল করিম, জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্থরের জনসাধারণ। অপরদিকে মর্মান্তিভাবে নিহত আরমান মাহমুদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক বিবৃতি দিয়েছেন জেলা-উপজেলা ছাত্রশিবির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি কামরুল হাসান, সেক্রেটারী আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, চকরিয়া উপজেলা সভাপতি জাহেদুল ইসলাম নোমান, সেক্রেটারী মাহফুজুল করিম, মাতামুহুরী সভাপতি মোঃ আবদুল আজিজ প্রমুখ। অন্যদিকে রক্তগোলাপ কুঁড়ি আসরের প্রধান পরিচালক মুছা ইবনে হোছাইন বিপ্লব, ফাঁসিয়াখালী শাখা পরিচালক সাজেদুর রশিদ শাওয়াল সহ সকল সদস্যবৃন্দ নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।

Post a Comment

0 Comments