Advertisement

বরইতলীতে জমি-জমার বিরোধ:দুই মহিলা আহত

চকরিয়া বরইতলীতে জমি-জমার বিরোধে জেরধরে প্রতি পক্ষের সন্ত্রাসী হামলায় দুই মহিলা আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার বরইতলী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার জনৈক ফরিদুল আলম গং এর সাথে একই এলাকার শোয়াজনের পুত্র মৌ: জমির উদ্দিন গং এর মধ্য দীর্ঘ দিন যাবত জমি-জমার বিরোধ চলে
আসছিল এবং উক্ত বিষয় নিয়ে আদালতে ও মামলা চলে আসচ্ছে। তার ধারাবাহীকথায় উপরোক্ত বিষয়ের জেরধরে ফরিদুল আলমের বাড়ীতে কোন পুরুষ না থাকার সুযোগ নিয়ে গত ১২আগষ্ট দুপুর ২টায় প্রতিপক্ষ শোয়াজানের পুত্র মৌ: জমির উদ্দিন,কামাল উদ্দীনের পুত্র নুমান, আমির হোছনের পুত্র আক্কাছ, আবুল হোসনের পুত্র বাবলু, দেলোয়ার হোছনের পুত্র জহির উদ্দীন, আবুবক্করের পুত্র জুনাইদ সহ ১৫/২০ জনের সন্ত্রাসী সংবদ্ধদল ফরিদুল আলমের বসতবিটা দখল করার কুমানসে প্রবেশ করে রক্ষিত গাছ কেটে ফেলার সময় ফরিদের স্ত্রী মোহেছেনা বেগম (৭০) বাধাদিলে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে ওই সময় তার কন্যা শিফাতুন জন্নাত (২৫) এগিয়ে আসলে তাকেও আহত করে। ঘটনার সময় বাড়ী ভাংচুরও লুটপাট চালিয়ে নগদ টাকা স্বর্ণলংকার মালামাল সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আহত সুত্রে জানাগেছে। আহতদের কে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করাহয়েছে। এ রিপোর্ট লেখা র্পযন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান।

Post a Comment

0 Comments