Advertisement

টেকনাফে রাজারছড়ায় ৫০ হাজার গাছ কর্তনের সংবাদে বন প্রশাসনে তোলপাড়

টেকনাফের রাজারছড়া সংরক্ষিত ৫০ হেক্টর বনাঞ্চল উজাড় সংক্রান্ত সচিত্র সংবাদ ২১ আগস্ট পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বন প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। গতকালই বন বিভাগের স্থানীয় কর্মকর্তাগণ সরেজমিন পরিদর্শন করে জবর দখলকারীদের নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজারছড়া বন বিট অফিসার মোঃ শরিফুল আলম
জানান- সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবং স্থানীয় রেঞ্জ অফিসারের নেতৃত্বে বন কর্মীরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জবর দখলকারীদের নির্মাণ করা ঝুপড়ি ঘর উচ্ছেদ করেছেন। তিনি আরও জানান- এরপর এব্যাপারে করণীয় সম্পর্কে কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত মতে কার্য্যক্রম গ্রহণ করা হবে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বন বিভাগের কর্মকর্তাগণ জবর দখলকারীদের নির্মিত ঝুপড়ি ঘর উচ্ছেদ করে ঘটনাস্থল ত্যাগ করার পর পরই জবর দখলকারীরা পুনরায় সেখানে অবস্থান নিয়ে তাদের জবর দখল পাকা পোক্ত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপকর্মে একজন প্রভাবশালী জন প্রতিনিধি বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

Post a Comment

0 Comments