ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে উৎসব
মুখর পরিবেশে পর্যটন জেলা শহর কক্সবাজারে
পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব। এ উপলক্ষে ২২ আগষ্ট সকালে
শহরের গোলদিঘীর পাড় থেকে বের করা হয় এক বণার্ঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রায় কক্সবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো
নর-নারী ব্যানার-ফেস্টুন নিয়ে নাম সংকীর্ত্তনের মাধ্যমে যোগ দেয়। সকাল ১১ টায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। এসময় তিনি বলেন, কক্সবাজার সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম। এ সম্প্রীতিতে অক্ষুন্ন রাখতে আমাদের সকলকে দেশপ্রেমে উর্দ্ধদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত পৌর মেয়র রাজ বিহারী দাশ, জেলা পুজা কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারন সম্পাদক বাবুল শর্মা, জন্মাষ্ঠমী পরিষদের সভাপতি দুলাল চক্রবর্তী, সাধারন সম্পাদক সুনিল দত্ত প্রমুখ। শোভাযাত্রার পর রাতে সাং®কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়।

0 Comments