Advertisement

মহেশখালীতে মাদক দ্রব বিক্রির অপরাধে পল¬ী ডাক্তার সহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

মহেশখালী প্রতিনিধি মহেশখালীর মাতারবাড়িতে মাদব বিক্রির অপরাধে গতকাল ১২আগষ্ট ৩ জন কে ৬মাসের জেল প্রদান করেছে মহেশখালী নির্বাহী মেজিষ্ট্রেট এটি এম কাউছার হোসেন এর আদালত। পুলিশ সুত্রে জানায় মাতারবাড়ি ইউনিয়নের লাইল¬াঘোনা গ্রামের পেশাদার মাদক ব্যবসায়ী বুড়ির বাড়িতে স্থানীয় চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল ও মাতারবাড়ি পুলিশ ফাড়ির ইনর্চাজ এস আই কামরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক সেবন কালে তিন মাদব সেবীকে গ্রেফতার করে। গ্রেফতার কালে পুলিশ মদের খারকানাটি গুড়িয়ে দেয়। গ্রেফতারকৃতরা হল হাজ্বী আমান উল¬াহ পুত্র মমতাজ অহমদ (৩৫) পেঠান আলীর পুত্র মীর কাসেম (প্রকাশ কালু )(৩০), মৃত দূর্গা শর্মার পুত্র ডা. অরুন শর্মা (৪৫)। এরা সবাই মাতারবাড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

Post a Comment

0 Comments