Advertisement

টেকনাফে ১২ হাজার ইয়াবা উদ্ধার

সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১২ হাজার ৪শত পিচ ইয়াবা উদ্ধার করেছে। আজ শুক্রবার বিকাল ৪টায় গোপনে সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বড় হাবিব পাড়া গ্রামের মোহাম্মদ হোছন এর বাড়িতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারপ্রাপ্ত ইয়াবার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে দাবী করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। টেকনাফ থানার ওসি মাহবুবুল হক রাত সোয়া ৯টার সময় জানান, উদ্ধারপ্রাপ্ত ইয়াবা থানায় জমা হয়নি এবং কোন মামলাও হয়নি।

Post a Comment

0 Comments