Advertisement

চকরিয়ায় যৌথ অভিযানে দখল মুক্ত সড়ক : ৫হাজার টাকা জরিমানা : ৬ জনের সাজা


শাহজালাল শাহেদ / জিয়াউদ্দীন ফারুক: চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক এলাকা চিরিঙ্গায় দখলদারদের গড়ে তোলা ভাসমান দোকান, দীর্ঘ সময় ধরে গাড়ী পার্কিং সহ নানাভাবে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালত ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ দখল মুক্ত করা হলো ওয়ানওয়ে সড়ক।  ১৭আগষ্ট বুধবার
দুপুর ২টা থেকে বিকাল ৫টার এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন এবং চকরিয়া থানার ওসি মোঃ ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশের সেকেন্ট অফিসার কামরুল আজম, এস.আই মোঃ বাতেন, এস.আই মতিউর রহমান, এস.আই আবু জাফর, এস.আই মোঃ ইয়াছিন, এস.আই আবদুল আলীম, এস.আই মোঃ কামাল, এ.এস.আই ওমর ফারুক, জাকির হোসেন সহ বিপুল সংখ্যক আনসার সদস্য ও স্থানীয় জনতা। এ অভিযানে মনজুর আলম, মোঃ রুবেল, নুরুল আমিন, মোঃ মিজান, শাহাদত হোসেন ও ওসমান গণি নামের ৬ ব্যক্তিকে ৫দিনের জেল সাজা এবং ওয়ানওয়ে সড়কে অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের দায়ে সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীনকে ১হাজার টাকা, নির্মাণ সামগ্রী রাখার দায়ে বনি আমিনকে ২হাজার টাকা ও ইটের স্তুপ করে রাখায় জহির আহমদ সওদাগরকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, পবিত্র রমজানের শবে কদর ও ঈদুল ফিতরমুখী মানুষের নিত্য কেনাকাটা ও সড়ক যানজট রোধে এবং জন ভোগান্তি লাঘবে এ অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে চকরিয়া থানা পুলিশ’র ওসি মোঃ ফরহাদ বলেন, পৌর শহরকে যানজট মুক্ত রাখতে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবো।

Post a Comment

0 Comments