Advertisement

সড়ক দূর্ঘটনায় জেলা ছাত্রলীগ সা:সম্পাদক আবু তাহের সহ ৩ জন আহত

বার্তা পরিবেশক:
ব্যক্তিগত কাজ শেষ করে ইনানী থেকে কক্সবাজার আসার পথে রেজু খাল সংলগ্ন ব্রীজের কাছে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের আজাদসহ সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও শফিকুর রহমান। তাদেরকে দ্রুত কক্স-আল নূর হাসপাতাল (প্রাঃ) লিঃ এ নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ তার আশু রোগ মুক্তির জন্য জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ, সরকারী কলেজ ছাত্রলীগ আহ্বায়ক হিল্লোল দাশ, যুগ্ন আহ্বায়ক ওয়াহিদুর রহমান রুবেল, মোঃ রিয়াদ, আবদুল করিম, কামরুল হোছাইন, পলিটেকনিক ইনঃ ছাত্রলীগ ছাত্রলীগ আহ্বায়ক জালাল উদ্দিন মিঠু, যুগ্ন আহ্বায়ক শাকিল আজম, টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ সভাপতি মোর্শেদ হোসেন তানিম, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল প্রমূখ।

Post a Comment

0 Comments