Advertisement

মহেশখালীতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু: পরস্পর বিরোধি বক্তব্য

আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার ধলঘাট ইউনিয়নে।
ঘটনার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়,গতকাল সোমবার রাত ৮ ঘটিকার সময় উপজেলার ধলঘাট ইউনিয়নের মধ্যম সুতুরিয়া পাড়ার তৌফাইরা বেগম(৪০) পিতা মৃত ফজর আলীর সাথে স্বামী আবদুচ ছালাম (পিতা -আহাদন)র সাথে ইফতারির পর তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাষন্ড স্বামী আবদুচ ছালাম স্ত্রী  তৌফাইয়া বেগমকে ব্যাপক মারধর করলে ঘটাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক স্বামী ও বাড়ীর লোকজন পালিয়ে গেছে। তবে এই মৃত্যু নিয়ে পরস্পর বিরোধি বক্তব্য পাওয়া গেছে স্বামী পক্ষের লোকজন দাবী করছেন স্ত্রী  তৌফাইয়া বেগম ঈদের কাপড় নেওয়াকে কেন্দ্র করে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে অপরদিকে মেয়ের আতœীয়স্বজনরা বলেছেন তার মেয়েকে পাষন্ড স্বামী আবদুচ ছালাম পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments