Advertisement

এ কেমন নিষ্টুরতা - চকরিয়ায় যৌতুকের জন্য বেদম প্রহার করলেন স্ত্রীকে !

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
চকরিয়ায় পাষন্ড স্বামী যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে বেধম প্রহার করলেন স্ত্রীকে। স্ত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকলে খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন অসহায় স্ত্রীর ভাই। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে গৃহবধু রিনা ২৩)। ঘটনাটি ঘটেছে গত ২৭আগষ্ট সকাল ৮টায় উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদীঘি এলাকায়।
অভিযোগে জানাযায়, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড চিরিংগা সোসাইটি পাড়া এলাকার সেকান্দর হোসেনের কন্যা রিনা আকতার (২৩) এর সাথে বিগত ২০০১সনের বিয়ে হয় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদীঘি এলাকার আমির হোসেনের পুত্র সোহেল আবছার নাহিদ প্রকাশ সোহেল ড্রাইভারের। বিয়ের পর তাদের সংসারে ২পুত্র সন্তান জন্ম লাভ করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পাষন্ড স্বামী সোহেল বিয়ের কয় বছর পর থেকে শুরু করে দেয় যৌতুকের জন্য নির্যাতন। প্রতিনিয়তই ঘটিয়ে আসছে স্ত্রীর উপর বেধম প্রহার। তার বিরুদ্ধে মুখ খোলে কথা বলার সাহস পায়না অসহায় স্ত্রী। সম্প্রতি মারধর করে স্ত্রীর পিতার বাড়িতে তাড়িয়ে দিলে সেখানে এসেও যৌতুকের টাকা না পাওয়ায় পূণরায় মারধর করে স্ত্রীকে। এতে শ্বাশুড়ী বাধা দিলে এক পর্যায়ে ওই স্বামী শ্বাশুড়ীকেও মারধর করে। এনিয়ে সামাজিক ভাবে কয়েক সালিশী বৈঠক হয়েছে। সর্বশেষ গত ২৭ আগষ্ট সকাল ৮টায় স্ত্রীর উপর শুরু করে নির্যাতনের স্টীম রোলার। পাষন্ড স্বামী লোহার রড় দিয়ে স্ত্রীর উপর বেধম প্রহার করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে স্ত্রী স্বজ্ঞা হারিয়ে মুমুর্ষ অবস্থায় মাটিতে লুঠিয়ে পড়লে প্রতিবেশীরা স্ত্রীর পিতার বাড়িতে খবর দিলে ভাই মো: সেলিম উদ্দিন ছুটে গিয়ে বোনের শ্বাশুড়বাড়ি থেকে উদ্ধার করে ওইদিন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। হতভাগা স্ত্রীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং পাষন্ড যৌতুক লোভী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। অপরদিকে স্ত্রীর পিতা সিকান্দর জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে বলে জানাগেছে।

Post a Comment

0 Comments