চকরিয়া থানার ৪শ গজের মধ্যে চিরিঙ্গা-মগবাজার সড়কের ভরামুহুরীস্থ গ্রামীণ ব্যাংক এলাকায় গতকাল গভীর রাতে এক সড়ক ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় রিক্সা ও টমটমের প্রায় ১৮/২০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাত দল এসময় রিক্সা যাত্রী পৌরসভার কাহারিয়া ঘোনা সিকদার পাড়া গ্রামের মৃত মাওলানা মকছুদুল হকের পুত্র মোঃ এরফান উদ্দিন (৪০) ও রিক্সা চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
তার কাছ থেকে নগদ ২৩ হাজার টাকাও মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এর পর বুড়িপুকুর ও সওদাগর ঘোনার আরো ১৫/১৬ জনের কাছ থেকে ডাকাত দল নগদ টাকা, মোবাইলসেট ও বেশ কিছু মালামাল নিয়ে যায়। ডাকাত কবলিত বুড়িপুকুর ও সওদাগর ঘোনার লোকজন মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের দক্ষিণ ভিলিজার পাড়া গ্রামের শহরমুল্লূকের পুত্র মুফিজ উদ্দিন (৩৫)কে গ্রেফতার করে। আহত এরফান ও রিক্সা চালককে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ধারণা করছেন, ঈদকে সামনে রেখে ডাকাতরা এখন সড়ক পথ গুলো বেছে নিয়েছে। তারা আরো জানায়, পুলিশের উদাসিনতার কারণে চকরিয়া উপজেলার কোন না কোন সড়ক বা বাড়িতে ডাকাতি সংগঠিত হচ্ছে।

0 Comments