Advertisement

চকরিয়ায় ঈদ বাজারে নিম্নবিত্ত পরিবারে হতাশার ছাপ ॥ ফিরে থাকায় না বিত্তবানরা

মুবারাক উদ্দিন নয়ন: চকরিয়ায় টানা বর্ষণের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় বাণিজ্যিক শহর চিরিঙ্গায় যান ও জনজটের মধ্যদিয়ে ঈদের বাজার জমে উঠেছে। নিম্নবিত্ত পরিবারের মাঝে দেখা দিয়েছে হতাশার ছাপ। এসব নিম্নবিত্ত পরিবারের দিকে ফিরেও দেখেনা বিত্তবানরা। সরেজমিন দেখা গেছে, চিরিঙ্গা নিউ মার্কেট সুপার মার্কেট, চকরিয়া শপিং কমপ্লেক্স, আনোয়ার শপিং কমপ্লেক্স, ছিদ্দিক প্লাজা, রূপালী শপিং কমপ্লেক্স, ওয়েষ্টার্ণ প্লাজা ও বাবু মিয়া হকার মার্কেটসহ বিভিন্ন হকার মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েই চলছে। পৌর শহর চিরিঙ্গায় নিয়ত যানজটতো আছেই সে সাথে পাল্লা দিয়ে জনজট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ ব্যাপী বৃষ্টির কারণে ব্যবসায়ীদের সময়টাও পার হয়েছে মন্দাভাবে। এদিকে দু’দিনের উন্নত আবহাওয়ায় বিক্রেতারা ব্যবসার চাঙ্গাভাবের আশা করলেও ক্রেতাদের ভিড় আছে, কিন্তু বিকিকিনি কম হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একদিকে প্রবল বর্ষণের বিরূপ প্রভাব, অন্যদিকে ক্রেতাদের দাবী ঈদ বস্ত্রাদির দাম বেশী। বিষয়টি বিক্রেতারাও স্বীকার করেছেন। পর পর দু’বারের বন্যায় উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে কৃষকের জমির ফসল, ধান ক্ষেত, বীজতলাসহ বিস্তির্ণ চাষাবাদি এলাকা বন্যার পানিতে তলিয়ে গিয়ে ব্যাপকভাবে ক্ষতি সাধন হওয়ায় কৃষকরা এখন অতি কষ্টে দিনাতিপাত করছে। তারা এখন পরিবারের সদস্যদের দু’বেলা আহার যোগাতেও হিমশিম খাচ্ছে। ফলে দরিদ্র কৃষকের ছেলেমেয়েদের ঈদের কাপড়-চোপড় কিনে দেয়ার বায়না মিটাতে না পারা প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে পিতা-মাতারা। এসব অভিভাবকরা কপালে হাত দিয়ে মহা চিন্তায় চিন্তিত। অপরদিকে বিত্তবানরাও এগিয়ে আসছেনা ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির সহায়তায়। এতে অসহায় গরীব দুস্থদের রমজানের ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

Post a Comment

0 Comments