Advertisement

টার্গেট ঈদ: কক্সবাজারে সক্রিয় জাল টাকা পাচারকারী চক্র

ঈদের কেনাবেচার ব্যস্ততাকে উপলক্ষ করে কক্সবাজার জেলাব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে জাল নোট। আর অসর্তকতাবশত অনেকেই এসব জাল নোট নিয়ে প্রতারিত হচ্ছেন, পড়ছেন বিপাকে। আবার বিভিন্ন ব্যাংকেও পড়ছে এসব জাল নোট। এমনকি স¤প্রতি মহেশখালী শাখা পূবালী ব্যাংক থেকে কক্সবাজার সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় এক চালানে ১০টি ৫শ টাকার জাল নোট ধরা পড়ে। জানা যায়, ঈদকে সামনে রেখে কক্সবাজার জেলাব্যাপী জালনোট পাচারকারী চক্র সক্রিয় হয়ে ওঠেছে। ঈদের কেনাকাটার ভীড়ে আসল নোটের সাথে গছিয়ে দেওয়া হচ্ছে এসব জালনোট। ফলে প্রতারিত হচ্ছে নিরীহ লোকজন। বর্তমানে কক্সবাজার জেলাব্যাপী জাল নোটের ছড়াছড়ি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিশেষ করে বড় লেনদেনের সময় এসব জালনোট বেশি ধরা পড়ছে। এমনকি বিভিন্ন ব্যাংকেও সংশ্লিষ্টদের নজর এড়িয়ে এসে পড়ছে এসব জালনোট। স¤প্রতি মহেশখালী শাখা পূবালী ব্যাংক থেকে কক্সবাজার সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় এক চালানে ১০টি ৫শ টাকার জালনোট ধরা পড়ে। এনিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে তোলপাড়। সূত্র জানায়, কক্সবাজার শহরের ইউসিবিএল ও ইসলামী ব্যাংকেই বেশি জালনোট ধরা পড়ছে। জালনোটের উৎপাত থেকে বাঁচতে অনেকেই জালনোট সনাক্তকারী যন্ত্রও ব্যবহার করছেন। কয়েক বছর আগে কক্সবাজার শাখা পূবালী ব্যাংক থেকে টাকা তুলে ইসলামী ব্যাংকে জমা দেওয়ার সময় নিরিবিলি গ্র“পের এক চালানে কয়েকটি জালনোট ধরা পড়ে। এরপর থেকে নিরিবিলি গ্র“প জালনোট সনাক্তকারী যন্ত্র কেনে। বর্তমানে কক্সবাজার শহরের প্রায় প্রতিটি ব্যাংকেই প্রতিদিন জালনোট ধরা পড়ছে বলে জানায় সূত্র। সূত্র আরো জানায়, কক্সবাজার শহর ছাড়াও উখিয়া, টেকনাফ, মহেশখালী, চকরিয়াসহ জেলার অন্যান্যস্থানে, এমনকি গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়ছে জালনোট। ফলে এনিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্টরা। কক্সবাজার সদর থানার ওসি বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জালনোট পাচারকারীদের ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাত পৌনে ১২টার সময় পুলিশ শহরের ঝাউতলা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট সহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ জাল নোট ব্যবসায়ী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মোহাম্মদ হামিদ, মোহাম্মদ উল¬াহ, কলিম উল¬াহ ও হোটেল বয় রিদোয়ান উদ্দিনকে আটক করে। এসময় পুলিশ উক্ত হোটেল কক্ষে তল্ল¬াশী চালিয়ে ৫শ’ টাকার মূল্যমানের ২শ’ ৫১ টি জাল নোট উদ্ধার করে। সবগুলো নোটই ঘ ঙ ৬৮৭৪৭০৫ নম্বরের ৫শ টাকার নোট। পুলিশী অভিযানে জালনোট তৈরীর কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার হয়।

Post a Comment

0 Comments