মুবারাক উদ্দিন নয়ন: উখিয়ায় অবাধ্য মাদকাসক্ত সন্তান পিটাল মা’কে। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগীতায় অবাধ্য সন্তানকে থানায় সোপর্দ করল তার মাতা। ঘটনাটি ঘটেছে ১১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে।
থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মৃত পেটান আলীর পুত্র শাহ আলম (৩৫) দীর্ঘদিন যাবত পরিবারের অবাধ্য হয়ে মদ, গাজা ও বিভিন্ন ধরনের নেশা দ্রব্য পান, এলাকায় শান্তি শৃংখলার বিঘœ সৃষ্টি, বিভিন্ন অনৈতিক কার্যকলাপ, বেপরোয়া জীবন-যাপনে অভ্যস্ত হইয়া
পরিবারের অন্যান্য সদস্যদের মারধর, নির্যাতন, ঘরের মালামাল তচনছ ও ভাংচুর সহ নানা ধরনের ক্ষতি সাধন করে আসছিল। ১১ আগষ্ট সকাল ৯টার সময় মাদকাসক্ত অবস্থায় বাড়ীতে ঢুকে বৃদ্ধ মা ও বড় ভাই ছৈয়দ আলমকে মারধর করিয়া ঘরের মালামাল ভাংচুর করে। তার মা ও বড় ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা এলাকাবসীর সহযোগীতায় তাকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করে। এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে এস আই জামাল উদ্দিন জানান, শাহ আলম পরিবারের অবাধ্য হওয়ায় তার মা ছলেমা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শাহ আলমকে থানায় ধরে নিয়ে আসা হয়। পরবর্তীতে জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধূরী কোন দিন এ ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত হবে না মর্মে থানায় মুছলেখা দিয়ে শাহ আলমকে ছাড়িয়ে নিয়ে আসে।
0 Comments