Advertisement

কক্সবাজারসহ দেশের বাজারে স্বর্ণের ভরি ৫৪,০০০ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে ১১ আগস্ট বৃহস্পতিবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম বেড়েছে। ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ভরি প্রতি ৫৩ হাজার ৮২৯ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।কক্সবাজার স্বর্ণেও দোকানগুলোতেও একই দামে বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, ক্রেতাদের কথা বিবেচনায় রেখে ও বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল রেখেই দেশীয় বাজারে স্বর্ণের দাম ওঠানামা করে। সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে এর দাম ছিল ২৫ হাজার টাকা। পরে ২০১০ সালে তা ৩২ হাজার টাকা হয়। এরপর চলতি বছরের শুরুতে তা প্রতি ভরিতে ৪২ হাজার টাকা ছাড়িয়ে যায়। আর আগস্টের ৬ তারিখ পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ৫২ হাজার টাকা। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার প্রতি ভরির দাম ৫৩ হাজার ৮২৯ টাকা নির্ধারিত করা হয়। (২.৬৫ ভরি= ১ আউন্স) সূত্র মতে, ২০০৯ সালের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ৮৮২ ডলারে। ২০১০ তা ২৪% বেড়ে ১ হাজার ৯৬ ডলারে দাঁড়ায়। ২০১১ সালে তা আবারও বেড়ে ১ হাজার ৪১৭ ডলার হয়। আর আগস্টের ৯ তারিখ এক লাফে স্বর্ণের দাম ১ হাজার ৭৭৮ ডলারে পৌঁছে যায়। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, এ হারে দাম বাড়তে থাকলে ২০১২ সাল নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৯১২ ডলারে পৌঁছবে। এদিকে, অব্যাহতভাবে দাম বাড়ার কারণে স্বর্ণ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তারা জানান, দাম বাড়ার কারণে আগের তুলনায় গহনা বিক্রি কমে গেছে। আগামী দিনগুলোতে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরো বাড়লে ক্রেতাশূন্য হওয়ার আশঙ্কা করছেন তারা।

Post a Comment

0 Comments