মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সাড়াশি অভিযানে পুলিশ কুখ্যাত এক ডাকাত সহ ৪ চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে। ২৭ ও ২৮ আগষ্ট ঈদগাঁও এলাকার বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করে। ধৃতরা হচ্ছে আন্তঃজেলা ডাকাতদলের অন্যতম সদস্য ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা মন্ডল পাড়া গ্রামের আমির সোলতানের পুত্র ডাকাত ফখরুদ্দিন (২৮), হাছিনা পাড়া গ্রামের মৃত মোহাম্মদ শফির পুত্র চিহ্নিত চোর বশির আহমদ (৩৮),আমির সোলতানের পুত্র মোস্তাক আহমদ (৩৫) ও দরগাহ পাড়া গ্রামের রমজান আলী মিস্ত্রীর পুত্র বাদশা মিস্ত্রী (২৮)। অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কবির আহমদ। পুলিশ জানায়,ঈদকে সামনে রেখে অভিযানে চিহ্নিত এ অপরাধীদের অপরাধ সংঘটনের প্রস্তুতি কালে গভীর রাতে একাধিক স্থান থেকে গ্রেফতার করা হয়। আটককৃত ডাকত ফখরুদ্দিন কিছুদিন পূর্বে ভোমরিয়াঘোনায় ডাকাতের গুলিতে নিহত ভিলিজার আবদুল মোতালেব হত্যায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

0 Comments