সুমাইয়া ফেরদৌস, চকরিয়া : পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহের নামা সৈকত পাড়ায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ৪টি বসতবাড়িতে লুটপাট চালিয়ে একটি ঘর আগুন দিয়ে পুড়ে দিয়েছে। এসময় সন্ত্রাসীদের গুলি ও মারধরে ৫ জন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। গতকাল ২৯ আগষ্ট রাত দেড়টায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনার সাথে সাথে পেকুয়া থানার ওসি মনিরুজ্জমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসি জানায়; এদিন রাত দেড়টায় চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী থেকে ২৫/৩০ জন সন্ত্রাসী নৌকা দিয়ে মাতামুহুরী নদী পার হয়ে পেকুয়ার ওই গ্রামে গিয়ে হামলা করে। সন্ত্রাসীরা এসময় আলাউদ্দিন, আবু বক্কর, শহীদ ও বদি আলমের বাড়িতে লুটপাট করে প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্দ পারভেজ(২৪), সালাহ উদ্দিন (৩২), ছলিমুল্লাহ(২০), কাইছার(২৮) ও পারভিনসহ ১০জন আহত হয়েছে। এলাকাবাসি মোঃ সৈকত জানান, মাতামুহুরী নদীর পেকুয়ার দিকে জেগে উঠা চরের জমি জবর দখলের জন্য চকরিয়া উপজেলার পুরুত্যাখালীর কিছু প্রভাবশালী ব্যক্তি অপচেষ্টা চালিয়ে আসছে। ওই জমি জবরদখলের জন্য এদিন তারা এ হামলা করেছে। এদিন দুপুরে এএসপি খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হবে বলে পুলিশ জানায়। এ ঘটনার আগের দিন বিকেল সাড়ে ৪টায় একই সন্ত্রাসীরা ওই এলাকায় গিয়ে কুষকদের একটি পাওয়ার টিলার ভাংচুর ও ৪টি ছাগল লুট করে নিয়ে যায়। এসময় বুলু আরা ও নুর জাহান নামের দুই গৃহবধৃ আহত হয়।

0 Comments