Advertisement

"দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দুর্নীতির মহোৎসব চলছে !!"

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব খাদ্য কর্মসূচীর (WFP) সহায়তাধীন, উপজেলা প্রশাসন রামু ও জেলা প্রশাসন, কক্সবাজার এর সার্বিক সহযোগীতায় ০৮ নং  দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উপকারভোগী পরিবারদের মাঝে প্রতি নগদ ৪০০০/-( চার হাজার) টাকা করে প্রদান করার কথা ছিল । 
 
কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় এই ৪,০০০ টাকা নগদ সহায়তা পাওয়ার জন্য ১,০০০ টাকা করে ঘুষ দিতে হয়েছে প্রত্যকে  যা ইউনিয়নে লোক মুখে বহুল আলোচিত এখন । 
 
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তার দলবল এই ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত থাকার নজির ও অভিযোগের কোন শেষ নাই । তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অসত্য হওয়ার মতো কোনো চারিত্রিক গুণাবলী তাদের মধ্যে নাই । 
 
বর্তমান চেয়ারম্যান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে জনগণের সম্পদ হরিলুট করে নিজের আখের গোছাতে ব্যস্ত । 
 
যারা অসহায় জনগনের টাকা মেরে খায় তারা আবার কিসের জনপ্রতিনিধি !! 
 
কক্সবাজার জেলা ও রামু উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি  এ ব্যাপারে । তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত । 
 
কাঠুরিয়া (বাকী পরিচয় প্রকাশ করলাম না ) থেকে   চেয়ারম্যান হয়ে দুর্নীতি ও মাদকের  মাধ্যমে কোটিপতি হওয়ার চিত্র সকলের সামনে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। 
 
আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ব ঘোষণা করেছেন । আর্দশিক কর্মী হিসেবে দক্ষিণ মিঠাছড়ির জনগণকে সাথে নিয়ে দুর্নীতিবাজদের প্রতিহত করার হবে ইনশাআল্লাহ ।

Post a Comment

0 Comments