Advertisement

চট্টগ্রামে জাল জন্মসনদ স্ক্যানার কম্পিউটারসহ আটক ১

ভিওসি ডেস্ক:
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন পাঠান পাড়া রোড সলেমান খান মার্কেটে আজমীর স্টুডিউ নামে মোঃ শেখ মজিবুর রহমান প্রকাশ তারেক এর মালিকানাধীন দোকান হইতে অভিযান চালিয়ে জাল জন্ম সনদ, তৈরির দায়ে এক যুবককে আটক করেন পাহাড়তলী থানা পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ১১নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী ও স্তানীয় সহায়তায় এ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম হলো মো, শেখ মুজিবুর রহমান (২২) প্রকাশ তারেক।
এ সময় তার কাছ থেকে জাতীয়তা সনদ এবং উক্ত জাল সনদ সৃজন তৈরীতে ব্যবহৃত স্ক্যানারসহ কম্পিউটার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় উক্ত জাল সনদপত্র ও কম্পিউটার সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0 Comments