Advertisement

পেকুয়ায় প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোর দায়ে যুবক গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোর দায়ে তোফাইল আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোফাইল আহমদ টইটং ইউনিয়নের ভেলুয়ার পাড়া এলাকার আশরাফুজ্জামানের ছেলে।
শুক্রবার রাতে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকা থেকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ
তাকে গ্রেপ্তার করেন। একইদিন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে পর্ণোগ্রাফি আইনে পেকুয়া থানার একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, তার স্বামী গত ৭ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে ইমুতে তার স্বামীর সাথে যোগাযোগ রাখতেন। কিছুদিন আগে ইমু সফটওয়্যারের মাধ্যমে কথা বলতে সমস্যা দেখা দিলে ওই নারীর প্রতিবেশী তোফাইল আহমদ তা সমাধান করে দেন। ওই সুযোগে তোফাইল আহমদ প্রবাসীর স্ত্রীর কিছু ছবি সেখান থেকে সরিয়ে নেন। পরে ওইসব ছবি নগ্ন ছবির সাথে জুড়ে দিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে দুই লক্ষ টাকা দাবী করেন। এতে অস্বীকৃতি জানালে তোফাইল আহমদ ওই নারীর ইমু আইডিতে নগ্ন ছবি পাঠান। এসব নগ্ন ছবি সেই ওই নারীর প্রবাসী স্বামী ও দেবরের কাছেও পাঠান।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ‘ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী লিখিত অভিযোগ নিয়ে থানার আসলে, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। একইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত তোফাইল আহমদকে আটক করা হয়। তোফাইল আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments