Advertisement

ডিআইজি মিজানকে প্রত্যাহার

অস্ত্রের মুখে টিভি উপস্থাপিকাকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানা অভিযোগে ডিআইজি মিজানকে প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন (ডিএমপি )। পুলিশ সপ্তাহ শেষেই তদন্ত করা হবে বলে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার রাজারবাগে পুলিশ সপ্তাহের
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে ডিএমপি থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সপ্তাহ শেষ হবার পর তদন্ত কমিটি এ বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবে। দু’তিনদিনের ভেতরে তদন্ত শুরু হবে।
সূত্র: ডিবিসি নিউজ টিভি, চ্যানেল আই

Post a Comment

0 Comments