টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের মহেশখালিয়া পাড়ায় এবার দুর্বৃত্তের হাতে যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া এলাকার আবদুস সালাম ফকিরের পুত্র
দেলাওয়ার হোসাইন প্রকাশ ডালু (১৮) । টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দীন খান টেকনাফ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৪নভেম্বর সন্ধ্যা ৭টার সময় হাজম পাড়া বাজারে দেলাওয়ার হোসাইন প্রকাশ ডালুর উপর একদল সন্ত্রাসী আকস্মিক হামলা চালায়, দারালো ছুরি দিয়ে তাকে ব্যপকভাে আঘত করে পালিয়ে যায়, আহতকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে গত ২৫ আগষ্ট জুমাবার রাত ১০টায় টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আবদুল হামিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। টেকনাফ পানবাজার এলাকা আল মদীনা নামক একটি পার্টস এর দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল হামিদ মেম্বারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বর্তমানে বাড়ীতে বিশ্রামে রয়েছে।
অপরদিকে গত ১০ নভেম্বর সন্ধ্যায় হাজম পাড়া এলাকায় টেকনাফ সদ ইউনিয়নের মহেশ খালিয়া পাড়ার নুরুল ইসলাম মেম্বার গুলিবিদ্ধ ও আবুল বশরের পা কর্তনের খবর পাওয়া গেছে। টেকনাফ মডেল থানার ওসি ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরন করছে বলে টেকনাফ নিউজকে জানান। পূর্ব শত্রুতার জের ধরে আবদুল হামিদ মেম্বার ও বশর গ্রুপের মাাঝে এ ঘটনা বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান শুক্র বার সন্ধ্যা ৭ টার দিকে হাজম পাড়া বাজরের রাইহান ফার্মেসীতে অসুস্থ আবুল বশর ঔষধ নেওয়ার সময় সাদা নোহা থেকে একদল লোক আকস্মিক এসে আবুল বশরকে দা, কিরিছ দিয়ে হামলা করে পালিয়ে যায়, এতে আবুল বশরের বাম পা কর্তন ও শরীরের বিভিন্ন অংশে মারাত্তক আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো বলেন কিছুক্ষণ পর সাবেক মেম্বার নুরুল ইসলামের বাসায় গিয়ে দরজা থেকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির আঘাতে ডান পা ক্ষত বিক্ষত নুরুল ইসলাম মেম্বারকে দ্রুত টেকনাফ সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা যায়।
বশর ও হামিদ গ্রুপের দ্বন্ধের কারনে পা কাটা ২জন, গুলিবিদ্ধ ২ জনসহ আহত অনেক। মহেশখালিয়া পাড়ায় আগামীতে আরো মারাত্তক খুন, খারাবির আশংকা দেখা দিয়েছে। মহেশখালিয়া পাড়া এলাকা দীর্ঘ দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতি রাতেই গুলির শব্দ শুনেতে পাচ্ছে সাধারণ মানুষ। আগামীতে আরো রক্তাক্ত ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

0 Comments