Advertisement

সাবরাং ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক **
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, টেকনাফ সাবরাং ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় চান্দলী পাড়া বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। সাবরাং ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সাবরাং ইউনিয়ন যুবলীগের
সভাপতি হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান বলেন- দেশ ও জাতির কল্যাণে যুবসমাজকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন হতে হবে।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে ডিজিটাল বাংলার রূপকার জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে উপস্থিত যুবলীগের নেতা-কর্মীদের প্রতি তিনি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা যুবলীগের সহ সভাপতি কাদের হোসেন, সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক ফজলুল কবির, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক আমির হোসেন আমিরু, মোস্তাক আহমদ, সদস্য কবির আহমদ, আবদুল করিম লুলু, দিল মোহাম্মদ, ইমান হোছন, কবির আহমদ, সাবরাং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক মুন্না, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে রহমত উল্লাহকে সভাপতি, আমির হোসেনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন (০৩) বছরের জন্য সাবরাং ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়।

Post a Comment

0 Comments