Advertisement

পর্নোগ্রাফি সমস্যা দূর করতে কাজ করছি : তারানা হালিম

ফারুক আলম : বর্তমানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশে অনলাইন পর্নোগ্রাফি একটি সামাজিক সমস্যা। সমস্যাটি দূর করতে আমরা কাজ করছি।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে ৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়া প্যাসিফিক টেলিযোগাযোগ সংস্থা এপিটি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ডাক ও
টেলিযোগাযোগ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজনে করে।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার অপরাধীরা দেশের ক্ষতি করে, সম্পদ নষ্ট করে। এদের সম্পর্কে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। শুধু ইন্টারনেট ব্যবহার নয়, চলুন আমরা সবাই ইন্টারনেটকে নিরাপদ রাখি।
৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের এবারের প্রতিপাদ্য ‘সাইবার সিকিউরিটি অন ডাটা ড্রাইভেন সোসাইটি’। ৩ দিনব্যাপী এই ফোরামে একাধিক সেমিনার ও কর্মঅধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ ১৪টি সদস্য দেশ, সহযোগী সদস্য দেশ এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির উপ-মহাসচিব মাসানোর কন্ডো, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার প্রমুখ।

Post a Comment

0 Comments