Advertisement

রোহিঙ্গাদের ফেরাতে ৩০ নভেম্বর থেকে কাজ শুরু করবে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কমিটি

রোহিঙ্গাদের ফেরত নিতে ৩০ নভেম্বরের মধ্যে কাজ শুরু করবে বাংলাদেশ-মিয়ানমারের যৌথ কমিটি বলে জানিয়েছেন মিয়ানমারে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কাইয়া সুয়ের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।
আসাজ্জামান খান কামাল বলেন, আনান কমিশনের সুপারিশ এবং জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা
সুপারিশের আলোকেই এ কমিটি কাজ করবে।
এছাড়া মিয়ানমারর স্থানীয় সময় আগামীকাল ১০ টায় দেশটির রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সু চির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৬ লাখ রোহিঙ্গা নিজ দেশে ফেরাতে গতকাল ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়েন স্বরাস্ট্রমন্ত্রীসহ প্রতিনিধি দলটি।

Post a Comment

0 Comments