Advertisement

এখনতো ওর বিয়ের প্রশ্নই আসে না: পড়শীর মা

পড়শীকে ফোন দিতেই ধরলেন মা জুলিয়া হাসান। পড়শীকে এই বয়সেই বউ বেশে দেখতে চান তিনি? এমন প্রশ্নের উত্তরে বললেন, “এই মুহুর্তে
পড়শীর বিয়ের প্রশ্নই আসে না। যখন সময় হবে, তখন দেখা যাবে।” বাল্যবিবাহে রাজী নন পড়শীও। বললেন, “এখনও সময় হয়নি এসব নিয়ে ভাবার।”
তবু বউ সাজে দেখা গেলো পড়শীকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউজিক ভিডিওর একটি স্থির চিত্র প্রকাশ পেতেই দ্বিধায় পড়েন তার ভক্তরা। যদিও গণমাধ্যমের কল্যানে ভাঙে সেই ভুল। শুধু বউ সাজেই নয়, মাটির চুলায় রান্না করতেও দেখা গেছে তাকে। পড়ছি জানালেন, বিয়ের এতসব আয়োজন তার নতুন গান ‘মন ভুইলা’র জন্য।
তানজিব সারোয়ারের কথা ও সুরে গানটি গেয়েছেন পড়শী ও জুয়েল মোর্শেদ। গ্রাম্যবধুর সাজে গত শনিবার গানের ভিডিওর শুটিংয়ে অংশ নেন পড়শী ও জুয়েল মোর্শেদ। পুবাইল, ঢাকা ও পদ্মা নদীর পাড়ে হয়েছে শুটিং। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
পড়শী জানালেন স্টেজ পারফর্মের পাশাপাশি মিউজিক ভিডিওতেই মনোযোগি তিনি। সামনেই ইমরান, আরেফিন রুমি ছাড়াও নিজের সলো গানের বেশকিছু মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।

Post a Comment

0 Comments