Advertisement

আরবাজ খানও বিদেশিনীর প্রেমে?

বড় ভাইয়ের পথেই কি হাঁটছেন আরবাজ খান? দেশি সুন্দরীদের ফেলে সালমান খান মজেছেন বিদেশিনীর প্রেমে। বড় ভাইয়ের সেই পথই ধরেছেন ছোট ভাই আরবাজ খান। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রেমিকার ছবি পোস্ট করে আরবাজ জানালেন তাঁর নতুন সম্পর্কের কথা। তাঁর রোমানীয় প্রেমিকার নাম আলেজান্দ্রিয়া।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর সঙ্গেই প্রেম করছেন আরবাজ। স্ত্রী মালাইকা অরোরা খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর গুঞ্জন উঠেছিল দুজনকে নিয়ে। মালাইকার সঙ্গে অর্জুন কাপুরকে নিয়ে চলে আলোচনা। যদিও সে গুঞ্জন ধোপে টেকেনি। আবার নতুন প্রেমিকার পরিচয় প্রকাশের আগে ইওলো মেহরা নামের একজনকে নিয়েই উঠেছিল গুঞ্জন। তাঁকে অবশ্য কেবল বন্ধু বলেই পরিচয় করিয়েছেন আরবাজ। ডিএনএ।

Post a Comment

0 Comments