ঢাকায় চলমান ১৫ দেশের পুলিশ
প্রধান সম্মেলনের ফাঁকে সোমবার সোনারগাঁও হোটেলে ইন্টারপোল মহাসচিব ইয়ুরগেন স্টকের
সঙ্গে শহীদুল হকের বৈঠক হয় বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারপোল মহাসচিবের সাথে পুলিশ
প্রধানের বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
“তার মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়টিও রয়েছে।”
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে আলোচনার উল্লেখের পর বলা হয়, “এছাড়া ২১ অগাস্ট গ্রেনেড হামলার পলাতক আসামিদের ফেরত আনার বিষয়েও আলোচনা হয়।”
২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় খালেদা জিয়ার ছেলে তারেকসহ ২৬ আসামি পলাতক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলাটিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল।
স্ত্রী-মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত
তারেকের নামে ২০১৫ সালে ইন্টারপোলের রেড নোটিস এনেছিল পুলিশ; কিন্তু এক বছর ধরে তা
নেই।
‘ওয়ান্টেড’ তালিকা থেকে তারেকের নাম কেন বাদ পড়ল, সে বিষয়ে বাংলাদেশ পুলিশও কিছু জানে না।
এনিয়ে আলোচনার মধ্যে গত বছর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিষয়টি নিয়ে যোগাযোগ করে তারা ইন্টারপোলের কাছ থেকে ‘সন্তোষজনক’ সাড়া পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারপোল মহাসচিবের সাথে পুলিশ
প্রধানের বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
“তার মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়টিও রয়েছে।”
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে আলোচনার উল্লেখের পর বলা হয়, “এছাড়া ২১ অগাস্ট গ্রেনেড হামলার পলাতক আসামিদের ফেরত আনার বিষয়েও আলোচনা হয়।”
২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় খালেদা জিয়ার ছেলে তারেকসহ ২৬ আসামি পলাতক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলাটিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল।
তারেক রহমান
এই রেড নোটিস ছিল ইন্টারপোলের ওয়েবসাইটে

0 Comments