Advertisement

ঈদগড়ে হত্যা মামলার ২২ বছরের পলাতক আসামী ২ ভাই গ্রেফতার

এম জাফর আলম জুয়েল, ঈদগড়:
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে হাসনা কাটা থেকে গভীর রাতে রামু থানার দারোগা অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী দু’সহোদরকে গ্রেফতার করেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ৯৫ সালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ডলুর
ঝিরি এলাকার মম্বি হত্যা মামলার আসামী চাঁদ মিয়া ও সাহাব মিয়াকে স্থানীয় রামু থানার দারোগা মোর্শেদ আলম গত ২৫ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে ইউনিয়নের হাসনা কাটা এলাকার নিজ বাড়ী থেকে আটক করেন। দীর্ঘ প্রায় ২২ বছর পলাতক থাকার পর অবশেষে উক্ত আসামীদেরকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ঈদগড়ে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এএসআই মোর্শেদ আসার ৩ মাসের মধ্যে প্রায় ২৮ জন বিভিন্ন অপরাধে জড়িত দাগী আসামী আটক করেছেন বলে তিনি জানান।

Post a Comment

0 Comments