সোয়েব সাঈদ, রামু:
রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, সরকার বেকার জনগোষ্টির কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার পরিস্কার-পরিচ্ছনতা ও অবকাঠামোগত উন্নয়নে অধিক গুরুত্ব দিচ্ছে। কর্মসৃজন প্রকল্পের আওতায় জনগুরুত্বপূর্ণ স্থানগুলোকে ময়লা-আবর্জনামুক্ত এবং চলাচলের পথসমূহ সংস্কার করা হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও
জনপ্রতিনিধিদের আন্তরিক হওয়ার আহবান জানান।
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির প্রথম দিনে চৌমুহনী স্টেশনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে রিয়াজ উল আলম এসব কথা বলেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রামু চৌমুহনী স্টেশনের পশ্চিম পাশে এ কর্মসূচির উদ্বোধনকালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, চৌমুহনী বণিক সমবায় সমিতির সহ সভাপতি রুহুল আমিন রকি, ইউপি সদস্য আবুল বশর, মোর্শেদ আলম, সন্তোষ বড়–য়া, মো. কামাল, লিটন বড়–য়া লুতু, যুবলীগ নেতা নবীউল হক আরকান উপস্থিত ছিলেন।

0 Comments