কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকাকে চমকে দিতে সবাই কত ধরনের উপহারই
না দিয়ে থাকেন। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখটি যেন চিরতরে মনে গেঁথে থাকে
তার জন্য কতশত পরিকল্পনা। ভালবাসার মানুষটির মন জয় করে নিতে কতই না
সাধ্যসাধনা। কিন্তু, প্রেমিকার মন জয় করতে গিয়েই গ্রেফতার হতে হল মুম্বইয়ের
এক যুবককে।
কারণ প্রেমিকাকে চমক দিতে গিয়ে নিজের পুরো গাড়িটাই দুই হাজার টাকার নতুন নোটে মুড়ে ফেলেছিল সে। কিন্তু তার এই বিশেষ পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তার আগেই মুম্বই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সংবাদমাধ্যমে খবর, মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক।
গোটা গাড়িটি ছিল দু’হাজার নতুন নোটে ঢাকা। যা দেখে পথচলতি লোকজনের চোখে
সর্ষেফুল দেখার জোগাড়! বান্ধবীকে দুই হাজার টাকার নোটসমেত গাড়িটাই
নাকি উপহার দিতে চেয়েছিলেন তিনি। জেরায় এমনটাই জানিয়েছেন ওই যুবক।
যদিও অন্য একটি সূত্রের দাবি, গোটা ব্যাপারটাই নাকি সাজানো। কোনো একটি পণ্য সামগ্রীর প্রচারের অঙ্গ।
নোট বাতিলের পর তিন মাস কেটে গেলেও নোটদুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। অনেক সময়েই ব্যাঙ্ক বা এটিএমে টাকা পাওয়া যাচ্ছে না। ২ হাজার টাকার নোট থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণ খুচরো নোট। আপাতত পুলিশি হেফাজতেই তাঁকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হবে। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। -আনন্দবাজার।

0 Comments