ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা। মায়ের
অনুপ্রেরণায় এখনও চর্চা ধরে রেখেছেন। সবার উৎসাহে বের হলো সায়মা শতাব্দীর
গাওয়া প্রথম গান ও মিউজিক ভিডিও।
‘সবার অজান্তে এই বসন্তে আবার যেন তুমি ফিরে
এসেছো’— রাহামত উল্লাহর কথা ও সুরে সায়মা গেয়েছেন বসন্ত ও ভালোবাসার এই গান। ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ভিডিও।
সায়মা জানান, ‘সবার অজান্তে’ শিরোনামের গানটির সংগীতায়োজন ও এর ভিডিও নির্মাণ করেছেন ওবায়দুর রহমান। গানটি নেওয়া হয়েছে একটি মিশ্র অ্যালবাম থেকে।
সায়মা রবীন্দ্রসংগীতের ওপর পড়াশোনা করেছেন ছায়ানটে। এরও আগে লালমনিরহাট শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে গান শিখেছেন। ছোটবেলায় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন জাতীয় পুরস্কার।
লালমনিরহাটের মেয়ে সায়মার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। অচিরেই অভিষেক অ্যালবাম প্রকাশ করবেন তিনি। মা মোহসেনা বেগম মিনার স্বপ্ন, সায়মা একদিন দেশসেরা শিল্পী হবে। সেই পথে হাঁটছেন আইন ও মানবাধিকার বিষয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েটি।

0 Comments