‘ভিন্ন ধরনের গল্প আকর্ষণ করে সব সময়। ভিন্নধর্মী গল্পে কাজ করলে অভিজ্ঞতা বাড়ে। সেই অভিজ্ঞতা নিতেই থ্রিলারধর্মী একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরতে চাইছি।’ বলছিলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০০৮’-এর প্রথম রানারআপ তাজ্জি হোসেন।
বছর ছয়েক ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন তাজ্জি। সংসার ও চাকরির ব্যস্ততার কারণে এত দিন অভিনয় থেকে দূরে ছিলেন। এবার সময়-সুযোগ মিলে যাওয়ায় আবার দাঁড়ালেন ক্যামেরার সামনে।
আশিকুর রহমান পরিচালিত প্রিন্সেস নামের একটি নাটকে অভিনয় করলেন তাজ্জি। ইনসান ইমনের লেখা এই নাটকের শুটিং হয়েছে সিডনিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করা তাজ্জি নাটকের শুটিং শেষে সিডনি থেকে ১০ জুন ঢাকায় ফিরেছেন। গতকাল সোমবার প্রথম আলোকে তিনি বলেন, ‘অভিনয় আমাকে বরাবরই বেশি টানত। সে কারণে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখাই। রানারআপ হওয়ার পর আমি কয়েকটি নাটকে অভিনয় করি। এর মধ্যে হুমায়ূন আহমেদ, তৌকীর আহমেদের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়।’
দেশ ছাড়ার আগে ২০১০ সালে তৌকীর আহমেদের চন্দ্রমগ্ন ধারাবাহিকের কাজ করেছিলেন তাজ্জি। তিনি বলেন, ‘এখন আমি সংসার গুছিয়ে নিয়েছি। তাই অভিনয়টা শুরু করেছি। আরটিভির একটি ধারাবাহিকে অভিনয়ের ব্যাপারেও আলাপ চূড়ান্ত হয়েছে। সময় পেলে অভিনয়টা নিয়মিত করতে চাই।’

0 Comments