Advertisement

জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাতকে সম্বর্ধিত করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি

প্রেস বিজ্ঞপ্তি
দেশের শীর্ষ দৈনিক দ্য ডেইলী স্টার পত্রিকার বর্ষ সেরা স্টাফ রিপোর্টার (২০১৫) নির্বাচিত হওয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাতকে সম্বর্ধিত করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ। গতকাল দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে এ সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি মুহাম্মদ আলী জিন্নাত বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। অথচ বিভিন্ন কারনে কক্সবাজারে সাংবাদিকদের মান মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
বলেন, সততার সাথে, দেশ ও দশের কল্যানে সাংবাদিকতা করতে না পারলে কারো এ পেশায় যুক্ত হওয়া বা এ পেশাকে কলুষিত করা উচিত নয়। কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফির পরিচালনায় অনুষ্টিত সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাংবাদিক এম আর খোকন, আমানুল হক বাবুল, জাবেদ আবেদিন শাহীন, ইব্রাহিম খলিল মামুন, সহ-সভাপতি বেদারুল আলম বেদার, সাংগঠনিক সম্পাদক সায়ীদ আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল্লাহ নয়ন, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুর রহমান রুবেল, সদস্য মনতোষ বেদজ্ঞ, শাহ নিয়াজ, শাহেদ ইমরান মিজান, মইন উদ্দিন প্রমুখ।

Post a Comment

0 Comments