Advertisement

সাকিবের দাম ১ কোটি ৯ লাখ টাকা

পিএসএল খেললে রীতিমতো কোটি টাকা নিয়েই দেশে ফিরবেন সাকিব আল হাসান। কেননা তার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৯ লাখ টাকার মতো। নিলামে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই রয়েছেন। 


২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রথমবারের মতো এমন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। 
পিএসএলে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং- এই পাঁচটি ক্যাটাগরিতে। এরই ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে ক্রিকেটারদের দাম। বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরীতে।
তবে 'ডায়মন্ড' ক্যাটাগরিতে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।
'গোল্ড' ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। এই ক্রিকেটারদের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুনতে হবে ৫০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৯ লক্ষ টাকা।   
আর 'সিলভার' ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। যাদের মূল্য নির্ধারিত হয়েছে ২৫ হাজার ডলার বা ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। 

Post a Comment

0 Comments