নয়ন কক্স নিউজ ডেস্ক:
কক্সবাজার সদর উপজেলা এ্যসিল্যান্ড আবু হাসান সিদ্দিকীকে শাস্তিমূলক বদলী করা হয়েছে৷ নানা অনিয়ম, ঘুষ কেেলংকারীসহ বিভিন্ন অপকর্মের শাস্তি হিসেবে তাকে চট্টগ্রামে বদলী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷
খোঁজ নিয়ে জানা যায়,
প্রায় এক বছর আগে কক্সবাজার সদর উপজেলায় এ্যসিল্যান্ড হিসেবে আবু হাসান সিদ্দিকী যোগদান করেন৷ এর পর থেকেই তিনি মোটা অংকের উত্কোচের বিনিময়ে বিরোধপূর্ন জায়গার খতিয়ান করে দেয়া, একজনের জায়গা অপরজনের নামে নামজারী করা, ভুঁয়া খতিয়ান সৃষ্টি করা, অবৈধ স্থাপনা নির্মানকারীদের উচ্ছেদের হুমকি দিয়ে তাদের কাছ থেকে মাসিক মাসোয়ারা আদায়সহ নানা ধরনের অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছিল৷ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রনালয়সহ উর্ধতন মহলে অনেক ভূক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছে৷
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো:
রুহুল আমিন এর সাথে যোগাযোগ করা হলে জানান, কক্সবাজার সদর উপজেলা এ্যাসিল্যান্ড আবু হাসান সিদ্দিকীকে চট্টগ্রামে বদলী করা হয়েছে৷ তবে শাস্তিমূলক বদলীর বিষয়টি জানতে আবু হাসান সিদ্দিকীর মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি৷


0 Comments