Advertisement

টেকনাফে পাহাড়ী বসতি থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

স্টাফ রিপোর্টার, টেকনাফ
টেকনাফে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশংকায় উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং  করেছে উপজেলা প্রশাসন৷
১৫ আগস্ট থেকে টানা বৃষ্টির হওয়ায় ১৬ আগষ্ট সকাল থেকে ঝুকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং
করা হয়৷ টেকনাফ  উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন৷ সরে যাওয়া লোকজনকে আশ্রয় দিতে সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলো খুলে দেয়া হয়েছে বলে জানান তিনি৷ উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী হোয়াইক্যং, হ্নীলা, েটকনাফ সদর, পৌরসভা, বাহারছড়া ইউনিয়নের  ২৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে৷ বর্ষার সময় পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় নতুন করে ঝুঁকিপূর্ণ পাহাড় বসতি চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়৷ উল্লেখ্য ২০১০ সালের জুনে টেকনাফে পাহাড় ভূমিধসে ৩৩ জনের মুত্যুর ঘটনা ঘটেছিল৷ এদিকে শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার উপকূলীয় নিচু এলাকা৷ এদিকে ভোর ছয়টা থেকে বেলা ১টা পর্যন্ত  সাতঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস৷

Post a Comment

0 Comments