Advertisement

ঈদগাঁও’র ইসলামাবা েPোরের উপদ্রপ



মো. রেজাউল করিম, ঈদগাঁও
সদরের ঈদগাঁও ইসলামাবাদের সংঘবদ্ধ চোরের দল আবারো বেপরোয়া হয়ে উঠেছে৷ সুযোগ বুঝে গভীর রাতে তারা হানা দিচ্ছে বিভিন্ন বাসা বাড়ীতে৷ রাতে বিভিন্ন এলাকায় টহল পুলিশ থাকলেও
এদের নাগাল পাননা৷ তাদের চুরি চামারিতে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকাবাসী৷
প্রাপ্ত তথ্যে প্রকাশ, পুলিশ স্থানীয়দের তত্পরতার কারনে ইসলামাবাদের সংঘবদ্ধ চোরের দল তাদের অপকর্ম থেকে কিছু দিন বিরত ছিল৷ এতে এলাকাবাসী এক প্রকার নিরাপদে জীবন যাপন করে আসছিলেন৷ কয়েকজন চোর ধরা পড়ায় এবং অনেকে এলাকা ত্যাগ করায় পুরো ইউনিয়ন বলতে গেলে এক প্রকার শান্তিতে ছিল৷ কিন্তু সম্প্রতি চিহ্নিত চোরেরা আবারো এলাকায় এসে নানা অপকর্মের মাধ্যমে অতিষ্ঠ করে তুলতে শুরু করেছে এলাকাবাসীকে৷ সংঘবদ্ধ চোরের দলটির অপতত্পরতায় এলাকাবাসী আবারো উদ্বিগ্ন হয়ে উঠছেন৷ তাদের কর্ম পরিধি শুধু ইউনিয়নে সীমাবদ্ধ নয়৷ অন্যান্য এলাকায় তাদের সক্রিয় পদচারণা প্রভাব রয়েছে৷ যার ভূক্তভোগী সংশি­ষ্ট এলাকার শত শত জনগণ৷
জানা যায়, চিহ্নিত সংঘবদ্ধ চোরের দলটি ১৩ আগষ্ট গভীর রাতে স্থানীয় দক্ষিণ খোদাইবাড়ীর দুবাড়িতে হানা দেয়৷ বাড়ীর কেউ কিছু বু েউঠার পূর্বেই তারা সিমেন্ট  রড নির্মিত /১০ পিলার েটংরা ঝলির ২০/২৫ টি খুঁটি টিউবওয়েল এবং স্থানীয় এলাকার তৌহিদ ষ্টোর দোকানের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়৷ ক্ষতিগ্রস্তরা হচ্ছেন ফরিদ আলম, তৌহিদুল আলম   জনৈক এক ব্যাংকার৷ তারা জানান,সকালে উঠে বাড়ীর পারিপার্শ্বিক অবস্থা দেখে তারা চুরির কথা বুঝতে পারেন৷ কিন্তু কে, কিভাবে, কখন চুরি করেছে তা টের পাননি৷ সংঘটিত ঘটনায় তাদের বিপুল ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে৷ 
এদিকে এলাকায় ক্রমাগত চোর ঝাপটাবাজদের আনাগোনা গতিবিধি বৃদ্ধিপেলে টহলরত পুলিশ তাদেরকে গ্রেফতার বা আইনের আওতায় আনতে পারছেন না৷ এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নতির স্বার্থে অবিলম্বে চিহ্নিত সকল দুস্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশী এ্যাকশনের দাবী জানিয়েছেন সচেতন মহল৷

Post a Comment

0 Comments