Advertisement

মহেশখালীতে দুর্বৃত্ত হামলায় আহত ২

 আনোয়ার হোসাইন, মহেশখালী ॥
মহেশখালীতে সন্ত্রাসীদের হামলায় ২ যুবক  গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ৮ জুন উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামে ঘটনাটি সংগঠিত হয়েছে। এজাহার  সুত্রে জানা যায়, বড় ছড়া গ্রামের  হাছান আলীর পুত্র সাকের উল্লাহ ২০,আরিফ উল্লাহ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আক থেকে উৎপেতে থাকা স্থানীয় জসিম উদ্দিন নেতৃত্বে লিটন,কামাল,জামাল সহ ৬/৭ জনের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা মোতাবেক দুই সহোদরকে দায়ের কোপে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মহেশখলী পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। এদিকে আহত সাকের উল্লাহ,র অবস্থা আশংক জনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকের উল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে  তার পারিবারিক সুত্রে নিশ্চিত করা গেছে। এদিকে এ  ঘটনায় আহতের ভাই বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে। মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, যুবকের উপর হামলার  বিষয়ে এজাহার পেয়েছি পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। 

Post a Comment

0 Comments