বার্তা রিপোর্ট ॥
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর ছোট ভাই এবং প্রয়াত উপজেলা চেয়ারম্যান শাহজাহান চৌধুরী লুতু মিয়ার কনিষ্ঠ পুত্র শাহরিয়ার দিলশাহ সোয়াশের হাতে ঈদগাাহ আদর্শ শিক্ষা নিকেতনের ( কেজি স্কুল ) ৮ম শ্রেণির এক নারী শিক্ষার্থী গত ৮ জুন প্রকাশ্য দিনে দুপুরে শ্লীললতা হানি ও মারধরের ঘটনায় অভিযুক্ত ও বখাটে সোয়াশের বিচারের দাবীতে গতকাল ৯ জুন সকাল সাড়ে ১০ টায় বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীতে নির্যাতিত তানিয়ার নিজ বিদ্যালয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ছাড়াও বন্ধুপ্রতিম ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ্ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজ, এলাকার শিক্ষক, পেশাজীবি, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠণের অসংখ্য নেতা কর্মী, সামাজিক সাংস্কৃতিক, সে¦চ্চাসেবী ও জনকল্যাণমূলক সংগঠণের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের কয়েক হাজার জনতা কর্মসূচীতে স্বতস্ফূতভার্বে যোগ দেয়।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দু’পার্শ্বে ঈদগাঁও বাস ষ্টেশন পয়েন্টে তীব্র খর তাপ উপেক্ষা করে সারিবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয় ওই মানব বন্ধন কর্মসূচী। এ সময় শিক্ষার্থীরা তানিয়ার বিচারের দাবী সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করে। কর্মসূচী চলাকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশন পয়েন্টের দু’পার্শ্বে প্রায় দু’ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে এবং এ সময় যাত্রীরা সীমাহীন দূর্ভোগের শিকার হন। মানব বন্ধন কর্মসূচী চলাকালে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, জেলা আওয়ামীলীগ নেতা ও বিগত উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আবু তালেব, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনজুর কাদের ভূঁইয়া, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস.এম.তারেক, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল আমিন হেলালীসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা সকল দলমত এবং রাজনৈতিক চাপের উর্ধ্বে উঠে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়। প্রশাসনের পক্ষে আইসি মনজুর কাদের ভূঁইয়া যেকোন মূল্যে অতি অল্প সময়ে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে উপস্থিতদের আশ্বস্ত করেন এবং এজন্য তিনি জনগণের সহায়তা কামনা করেন। প্রসংগত গত ৮ জুন ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) ৮ম শ্রেণির শিক্ষার্থী তামান্না সাইরিন তানিয়া প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে নারী উত্যক্তকারী ও বখাটে সোয়াশ তার পথরোধ করে তানিয়াকে ব্যাপক মারধর পূর্বক পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এ ঘটনা ঘটিয়েছে বলে তানিয়া ও তার পরিবারের লোকজন জানিয়েছে। ঘটনার দিন পুলিশ সোয়াশের ফেলে যাওয়া লাইসেন্সবিহীন একটি মোটর সাইকেল আটক করেছে এবং তাকে গ্রেফতারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন আইসি মনজুর কাদের ভূঁইয়া।
ঘটনার দিন রাতে তানিয়ার বড় ভাই বাদী হয়ে সোয়াশকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করা হয়েছে বলে জানিয়েছেন তানিয়ার মামা জেলা যুবলীগের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান আজাদ। এদিকে তানিয়াকে নির্যাতনের ঘটনায় শংকিত হয়ে পড়ছেন এলাকার অভিভাবকেরা। খোঁজ নিয়ে জানা গেছে, বখাটে সোয়াশ তার অপরাপর সহযোগীদের সহায়তায় আরো বিভিন্ন ধরনের স্পর্শকাতর অপকর্মের সাথে জড়িত ছিল।

0 Comments