মোবারক উদ্দিন নয়ন:চাঁদাবাজি আর ধান্ধাবাজির দিন শেষ। এখন চলছে অনলাইন ভিত্তিক হ্যাক বাজি। মোবাইলে আয়, ঘরে বসে টাকা ইনকাম, আইডি হ্যাক থেকে শুরু করে চলছে অহরহ ভাঁওতাবাজি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেইসবুক। আর এই সামাজিক যোগাযোগের ভেতরও ঢুকে গেছে পোকামাকড়। এই পোকামাকড়গুলো সরাতে গেলেই হতে হচ্ছে প্রতারণার শিকার। তাই সবাইকে বলছি ((Free m.facebook free) www.mfacebookfree20.wapka.mobi যার নাম্বার-০১৮৫৯০৮২০৪০) লিংক থেকে এই বেয়াদব কুলঙ্গার লোকটা সাধারণ মানুষকে হয়রানির শিকার করছে। যা দিয়ে মোবাইল নাম্বার সংগ্রহ করে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে টাকা আদায় করার পাঁয়তারা চালাচ্ছে। এদিকে প্রাপ্ত খবরে জানা গেছে, কক্সবাজারের বিভিন্ন ফেইসবুক একাউন্ট হ্যাক করে দিয়ে তার ব্যবহৃত নাম্বার থেকে ফোন করে পুনরায় চালু করে দেবে বলে হাজার হাজার টাকা ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। উক্ত নাম্বার ছাড়াও তার বিকাশ একাউন্ট করা নাম্বার দিয়ে টাকা পাঠাতে বলে। যদি টাকা পাঠাতে ব্যর্থ তাহলে তার হাত অনেক লম্বা এবং সে একজন দলীয় লোকের ছত্রছায়া কাজ করে বলে হুমকি দিয়ে থাকে। এটাও বলেছে যদি টাকা পাঠাস তাহলে তার জেলার এসপি সাহেব নাকি তার আত্মীয়। তাই ইন্টারনেট ব্যবহারকারী সবাইকে বলছি এই ধরনের প্রতারণার হাত থেকে বাচতে সাবাইকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। আর এই কুলঙ্গার বেয়াদবকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

0 Comments