রামু প্রতিনিধি॥
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া দরগাহপাড়া এলাকায় যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (১৭ জুন) বিকাল তিনটায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা জাফর আলম (৫০) ও রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মৃত নজির আহমদের ছেলে শামসুল আলম। এ ঘটনায় মাইক্রো ও শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখি দ্রুতগামি শ্যামলী পরিবহন এর একটি বাস (চট্টমেট্টো ব ১১-০২২২) এর সাথে বিপরীতমুখি যাত্রীবাহি মাইক্রোবাসের (চট্টমেট্টো ছ ১১-১১৪২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা জাফর আলম এবং মাইক্রোবাস চালকসহ তিনজন প্রাণ হারান। এসময় গুরুত্বর আহত অন্যান্য যাত্রীদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরন করা হয়। দূর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এদিকে দূর্ঘটনার পরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল প্রায় দেড়ঘন্টা বন্ধ ছিলো।
এমপি কমলের শোক
ঝিলংজা ইউনিয়নের দরগায় সড়ক দূর্গটনায় নিহত চেয়ারম্যানসহ তিনজনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আহত ব্যক্তিদের আরোজ্ঞ কামনা করেছেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। বিবৃতিতে তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সহিদুজ্জামানের শোক ও সমবেদনা
খরুলিয়া দরগাহ পাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘনায় নিহত রশিদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আলমসহ হতাহতের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: সহিদুজ্জামান।
শোক বিবৃতিতে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তিনি এ ঘটনায় আহতদের প্রতিও সমবেদনা জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামণা করেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের শোক
রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা জাফর আলম ও একই এলাকার জন্নাত নুরুজ্জামান গতকাল বিকাল ৩টার সময় গাড়ীযোগে কক্সবাজার আসার পথে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু বরন করায় আমরা গভীর ভাবে শোকাহত। সাবেক চেয়ারম্যান ও জনৈক ব্যক্তির আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন রশিদনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম, ইউ.পি সচিব এম. নুরুল কাদের, ইউ.পি সদস্য যথাক্রমে রমজান আলী, সিরাজুল ইসলাম, আবদু শুক্কুর মনজুর আলম, নূর আহমদ, মনজুর আলম(২), ইরফান চৌধুরী, বদিউল আলম, ইকবাল আহমদ, মহিলা সদস্য যথাক্রমে গুণনাহার বেগম, মরিয়ম খাতুন, হাফেজা খাতুন, উদ্দোক্তা মিজানুর রহমান ও গ্রাম পুলিশ বৃন্দ। ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ৩ দিন ব্যাপি এক শোক কর্মসূচী ইউনিয়ন পরিষদের পক্ষথেকে গ্রহন করা হয়েছে।

0 Comments