Advertisement

‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আব্বুকে ক্রসফায়ার দিবেন না’

নতুন বার্তা :
খুলনা: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসকে বুধবার বিকেলে খুলনা সদর থানার পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, আশাশুনি থানায় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাকৃত রুহুল কুদ্দুসের দুই ছেলে শুভ ও রুহি তাদের বাবাকে ‘ক্রসফায়ার’ থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে খুলনা থানার সামনে অবস্থান করছে। ‘আমাদের আব্বুকে ক্রসফায়ার দিবেন না’ ব্যানার লিখে অবস্থান করছে এই দুই কিশোর। নানাজনের কানাঘুষায় শুভ ও রুহি জানতে পেরেছে, রাতে তাদের বাবার ‘ক্রসফায়ার’ হতে পারে।

এমনকি রুহুল কুদ্দুসের পরিবার ও খুলনা বিএনপির পক্ষ থেকেও এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

‘রুহুল কুদ্দুসকে ক্রসফায়ার না দেয়ার’ দাবি জানিয়ে বুধবার রাতে খুলনা জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রেসব্রিফিং করে তাকে আইনের হাতে তুলে দেয়ার দাবি জানানো হয়। 

Post a Comment

0 Comments