Advertisement

শহরে ভূঁয়া পাসপোর্টসহ কাগজপত্র জব্দ : রোহিঙ্গা দম্পতিসহ আটক-৩

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার ॥
কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ ঢাকা হোটেলে অভিযান চালিয়ে ভূঁয়া পাসপোর্ট, কাগজপত্র, রোহিঙ্গা দম্পতি ও দালালসহ ৩ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। ৩০ এপ্রিল বুধবার দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, টেকনাফ শাহপরীর দ¦ীপ এলাকার মৃত এজাহার হোসেনের পুত্র আজিজ উল্লাহ(৩৮), মায়ানমারের মংড়– হোয়াইশং এলাকার ফয়েজের পুত্র রফিক(৩৫) ও তার স্ত্রী আয়েশা (২৫)। এছাড়াও আটকের পর যাচাই বাচাই করে আজিজ দালালের দুই সহযোগী নুরুল আলম (২৬) ও আব্দুল গণি (২৫) কে ছেড়ে দিয়েছে পুলিশ।
সূত্র জানায়, পাসপোর্ট দালাল আজিজ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশী সাজিয়ে নিয়মিত পাসপোর্ট করে দিয়ে আসছে।
ঢাকা হোটেলের ব্যবস্থাপানা পরিচালক মো. আশরাফুল ইসলাম ও ম্যানেজার জসিম জানান, আজিজ তার হোটেলের একজন নিয়মিত বোর্ডার। ৩০ এপ্রিল দুপুরে পুলিশ হোটেলে অভিযান চালিয়ে আজিজসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। হোটেলের কয়েকটি রুম আজিজের নামে মাসিক ভাড়া রয়েছে। ভূঁয়া কাগজপত্র দিয়ে রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট তৈরী করে দেওয়ার বিষয়টি তারা জানতনা বলে দাবী করে।
পাসপোর্ট দালাল আজিজের বন্ধু দাবী করে শাহপরীর দ্বীপ এলাকার নুরুল আলম জানায়, পাসপোর্ট করার জন্য আজিজের সাথে এসে তারা ঢাকা হোটেলে উঠে। শাহপরীর দ্বীপ বাজারে তার বন্ধুর “আজিম কম্পিউটার সপ” নামে একটি কম্পিউটার দোকান রয়েছে। ওই দোকানে বসে কম্পিউটার থেকে সে বিভিন্ন কাগজ পত্র তৈরী করে অনেক রোহিঙ্গাকে পাসপোর্ট করে দিয়েছে। জনৈক পাসপোর্ট কর্মকর্তার সাথে তার বন্ধুর ভাল সম্পর্ক রয়েছে। ওই কর্মকর্তা এসব কাজে জড়িত রয়েছে বলে জানায় সে। এ ব্যাপারে ডিএসবি’ ডিআইও(ওয়ান) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হেটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে পার্সপোর্ট তৈরীর ভূয়াঁ কাগজ পত্রসহ আজিজ ও এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। আজিজ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরী করে দেওয়ার কাজে সহায়তা করে আসছিল। তার কাছ থেকে ১৫/২০ টি ভূঁয়া আইডি কার্ড, জন্ম সনদ ও জাতীয়তা সনদ জব্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments