Advertisement

হোপ হসপিটালে প্রসূতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত

মোবারক উদ্দিন নয়ন:
গত ২৮ মে ২০১৪ বুধবার নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রামু থানার চেইন্দায় হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ পরিচালিত হোপ হসপিটালে ডিএফআইডি-র সহযোগিতায় এবং ব্র্যাক ইউনিভার্সিটি-র সাথে যৌথ আয়োজনে দিনব্যাপি ‘প্রসূতি সেবা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন হোপ হসপিটালের ডিরেক্টর
ডা. শোয়েব আহমদ এবং কন্সাল্টেন্ট ডা. নৃন্ময় বিশ্বাস। উক্ত ক্যাম্পের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রসব-পূর্ব সেবা, বিনামূল্যে আয়রন, ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান ও ফ্রি পরামর্শ। সেই সাথে দিবসটি উদ্্যাপন উপলক্ষে কমিউনিটি-বেউজড্ মিডউইফারী ডিপ্লোমা প্রোগ্রামের ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক সেমিনার, অভিনয়, বিচিত্রানুষ্ঠান ও সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফাউন্ডেশন-এর চিফ অপারেটিং অফিসার হাসনাইন সবিহ্ নায়ক।
উল্লেখ্য, এদিন একই সাথে ‘এসএমপি৫০০’ প্রকল্পের আওতায় ৫০০ তালিকাভুক্ত গর্ভবতী মহিলার প্রত্যেকের জন্য মাত্র ১০০ টাকায় চারবার প্রসব-পূর্ব সেবা, পুষ্টি-সম্পূরক, ১০০০ টাকায় নরমাল ডেলিভারি ও ৫০০০ টাকায় সিজার অপারেশন, দুই বার প্রসব-পরবর্তী সেবাদানের কার্যক্রম শুরু করা হয়। হোপ ফাউন্ডেশন সূত্রে জানানো হয়, এই প্রকল্পের আওতায় ৫০০ জন পর্যন্ত তালিকাভুক্ত করা হবে।

Post a Comment

0 Comments