Advertisement

পেকুয়ার গণডাকাতি মামলার বাদীর সাথে ডাকাতের গোপন সখ্যতা

পেকুয়া সংবাদদাতা ॥
পেকুয়ায় গণডাকাতি মামলার বাদীর সাথে শিলখালীর দূধর্ষ ডাকাতের গোপন সখ্যতা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। আর এঘটনা নিয়ে এলাকায় চলছে তোলপাড়।
জানা যায়, গত ৮মে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া ষ্টেশনে চাঞ্চল্যকর গণডাকাতির ঘটনা ঘটে। পরদিন বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় সচিত্র সংবাদ ছাড়াও নানা প্রতিবেদন প্রকাশ ও প্রচার হলে সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ। পরিদর্শনকালে পুলিশ গণডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মৌখিক বক্তব্য নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে থানায় ফিরে যান। কিন্তু ব্যবসায়ীরা এবিষয়ে থানায় মামলা করতে অপারগতা জানালেও জারুলবনিয়া ষ্টেশন সংলগ্ন মৃত মিয়া হোছনের পুত্র বহু মামলা ও অভিযোগের সূনির্দ্দিষ্ট আসামী নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি অতি উৎসাহী হয়ে ওই ঘটনা নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-০৭/১৪ইং। মামলাটি রুজু হওয়ার পর থেকে ওই বাদী রাতদিন জারুলবনিয়া ষ্টেশন এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় ক্ষমতাসীন আওয়ামীলীগ ছাড়াও বিভিন্ন রাজনীতিকদলের নেতাকর্মী, নিরহ লোকজনের ওই ঘটনায় জড়িত আছে বিভ্রান্তি শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে অভিযোগ উঠেছে যে, ওই মামলার বাদী বিভিন্ন মামলা ও অভিযোগের চিহ্নিত আসামী নুর মোহাম্মদ শিলখালীর জারুলবনিয়ায় সংঘঠিত চাঞ্চল্যকর খানে আলম হত্যাকান্ড ও চকরিয়ার মোছইন্নেকাটায় সংঘঠিত চাঞ্চল্যকর এস.আলম বাস ডাকাতি ছাড়াও অনেক অপরাধের সংশ্লিষ্টতায় অভিযুক্ত দূধর্ষ ডাকাত ভুইল্ল্যের সাথে গোপন সখ্যতা গড়ে তুলেছে। এলাকাবাসী এঘটনায় গভীর উদ্বেগ ও বিষ্ময় প্রকাশ করে অভিলম্বে জারুলবুনিয়া ষ্টেশনে সংঘঠিত চাঞ্চল্যকর রহস্যজনক ওই গণডাকাতির ঘটনার প্রকৃত ক্লু উদঘাটনে তৎপর হওয়ার জন্য থানা-পুলিশ ছাড়াও সরকার ও উর্ধ্বতন মহলের সু’দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments