মানসিকভাবে অসুস্থ থাকার কারণে বেশকিছুদিন মিডিয়া থেকে নিজেকে দূরে সরে রাখেন তিনি। তবে সম্প্রতি তিনি অভিনয় ছেড়ে বিয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৪ঠা এপ্রিল পারিবারিকভাবে তার আকদ অনুষ্ঠিত হবে। তার হবু স্বামী একজন ব্যবসায়ী। এমনই জানিয়েছেন সারিকা। মাস ছয়েক আগে থেকেই মাহিম করিমের সঙ্গে পরিচয় এবং বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের। এরপর পরিবারের সিদ্ধান্তে বিয়ের আকদ্ এর তারিখ নির্ধারণ করা হয়।
গত বছর এপ্রিল মাসে নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই সারিকা। এরপর এক বছর থেকে শোবিজ থেকে দূরে রয়েছেন এই মডেল ও অভিনেত্রী।


0 Comments