Advertisement

বাধীনতা দিবসে প্রবাসীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি তার বাণীতে দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশ-বিদেশে বসবাসরত সকল নাগরিককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে আওয়ামীলীগকে আবারো দেশসেবার সুযোগ করে দেওয়ায় জনগণের আস্থার প্রতি পূর্ণ মর্যাদা রক্ষার অঙ্গীকার করেছেন।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশন ও নিউইয়র্ক কনস্যুলেটসহ বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে পাঠানো মহান স্বাধীনতা দিবসের বাণীতে রাষ্ট্রপতি আরো বলেন, “বহু ত্যাগ তিতীক্ষা এবং দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী, শান্তিকামী। তারা জঙ্গীবাদ, সন্ত্রাসসহ যে কোনো ধরনের সহিংসতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।” 

প্রধানমন্ত্রী তার বাণীতে আরো বলেন, “নতুন এক প্রেক্ষাপটে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছি। গত ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আবার দেশ সেবার সুযোগ দিয়েছে। আমাদের ওপরে জনগণের এ আস্থার পূর্ণ মর্যাদা আমরা দেব। ” 

তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তিতে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মধ্যম আয়ের দেশে উন্নীত করতে প্রতিটি বাঙালি দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে স্ব স্ব অবস্থানে থেকে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে আত্মনিয়োগ করবেন। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করবেন।

Post a Comment

0 Comments